শাহজাদপুর বড়াল নদীতে নৌকা ডুবে ২ জনের মৃত্যু !
৬ জুলাই, ২০২৪ এ ১১:৩৯ PM

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা ডুবে দুই যুবকের মৃত্যু ঘটেছে ।
শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়া পুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদ আলমের ছেলে তন্ময় (১৮)।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম বলেন, একটি নৌকায় ৯ জন যুবক পোতাজিয়া এলাকায় ঘুরছিল। এসময় বৃষ্টি শুরু হলে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকা থাকা ৭ যুবক সাঁতার দিয়ে তীরে উঠলেও দুই যুবক মরদেহ ভেসে ওঠে।
বেলা ১২টা ২৫ মিনিটের দিকে খবর আসে বড়াল নদীর পোতাজিয়া এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা পৌছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেচিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন।
The post শাহজাদপুর বড়াল নদীতে নৌকা ডুবে ২ জনের মৃত্যু ! appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৬ PM · Janobani
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে বিকাশের ৩ কর্মচারী গ্রেপ্তার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৫ PM · sangbad.net
সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেইল, ছাত্রীকে ডেকে নির্যাতন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM · Janobani
সয়দাবাদে নেতাকর্মীদের ওপর হামলার পর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা: প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
