সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেইল, ছাত্রীকে ডেকে নির্যাতন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিকাশ সার্ভিস পয়েন্টে ডেকে নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, ব্লাকমেইল এবং জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ৩ বিকাশ কর্মীকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের ৩ কর্মচারীর নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্তদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, শাহজাদপুর উপজেলার ডাকবাংলাপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র ও শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের আইটি বিশেষজ্ঞ তারেক রাব্বি (৩৬), বাজিয়ার পাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র ও বিকাশ সার্ভিস পয়েন্টের প্রহরী মো. হোসেন আলী (৪৮) এবং বেড়াকুচাটিয়া গ্রামের মো. সাইদুল ইসলামের পুত্র বিকাশ কর্মী চয়ন ইসলাম (২৭)।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ভুক্তভোগী ঐ শিক্ষার্থী শাহজাদপুর থানাধীন ডাকবাংলাপাড়ার পশ্চিম পাশে একটি বাসার ৩য় তলায় মেস ভাড়া করে থাকেন। গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে তার এক পুরুষ বন্ধু ব্যক্তিগত প্রয়োজনে মেসে আসেন এবং কিছু সময় অবস্থান করে চলে যান। ছাত্রীর রুমের পাশেই থাকা শাহজাদপুর বিকাশ সার্ভিস পয়েন্টের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে যুক্ত ব্যক্তিরা ঘটনাটি লক্ষ্য করেন। ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় বিকাশ অফিসের লোকজন ভিকটিমকে ডেকে নিয়ে উক্ত সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। বিকেলের মধ্যে টাকা না দিলে ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি (ব্লাকমেইল) দেওয়া হয়।
• তৃতীয় দিনের মতো আজও চুয়েটে শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা
একই দিন রাত সাড়ে ৮ টার দিকে অভিযুক্তরা ডাকবাংলাপাড়ার বিপ্লব কুমার সরকারের ৪ তলা বিল্ডিংয়ের বিকাশ অফিসে ভিকটিমকে পুনরায় ডেকে নেয়। সেখানে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার কাছ থেকে সোনার চেইন দাবি করা হয়। একপর্যায়ে অন্য আসামিদের বাইরে পাঠিয়ে দিয়ে মো. তারেক রাব্বি ভিকটিমকে একাকী পেয়ে দেয়ালের সাথে চেপে ধরে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের উদ্দেশ্যে পরণের পোশাক খোলার চেষ্টা চালায়। ভিকটিম নিজেকে ছাড়িয়ে বের হতে গেলে বিকাশ সার্ভিস পয়েন্টের প্রহরী মো. সামাদ তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে। পরবর্তীতে ভুক্তভোগী তার বাড়িতে ফোন করার চেষ্টা করলে তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে আসার সময়ও আসামিরা তার ওপর নির্যাতন ও শ্লীলতাহানি চালায়।
ভুক্তভোগী ঐ শিক্ষার্থী চিৎকার করতে করতে রাস্তায় নেমে আসলে স্থানীয় কয়েকজন এগিয়ে আসেন এবং ঘটনাটি শোনেন। পরবর্তীতে ভিকটিম তার অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরামর্শ করে শাহজাদপুর থানায় এসে এজাহার দায়ের করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হই। আটককৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।
ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com
সূত্র: Janobani
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
