শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর অবশেষে সচল, স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে
৭ আগস্ট, ২০২৬ এ ১:৪০ PM

০৭ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম
একজোড়া ব্যাটারির সমস্যায় অচল থাকার পর অবশেষে চালু হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র জেনারেটর। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় নতুন ব্যাটারি সংযোজন ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে জেনারেটরটি সচল করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, জেনারেটরটি অচল থাকায় বিদ্যুৎ চলে গেলেই অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগসহ জরুরি চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটত। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে রাতে লোডশেডিং হলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে গিয়ে এক ধরনের আতঙ্কজনক পরিবেশের সৃষ্টি হতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র জেনারেটরটির ব্যাটারি অনেক পুরোনো হয়ে যাওয়ায় তা বারবার বিকল হয়ে পড়ছিল। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি সেবা চালিয়ে নেওয়া কঠিন হয়ে উঠেছিল। রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় নতুন ব্যাটারি স্থাপন করে জেনারেটরটি পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন থেকে বিদ্যুৎ না থাকলেও অপারেশন থিয়েটার, প্যাথলজি ও অন্যান্য জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে এবং হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত হবে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
বন্ধ পাটকল ইজারা পাচ্ছে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপ, বিনিয়োগ করবে হাজার কোটি টাকা
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১৯ AM · প্রথম আলো
এক জেলার ১৩ মাদ্রাসার সবাই ফেল, নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩৫ AM · banglatribune.com
সিরাজগঞ্জে এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফলে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের বড় সাফল্য
১০ আগস্ট, ২০২৬ এ ১১:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী অঞ্চলে স্কাউটিং কার্যক্রমের বিস্তার,গড়ে উঠছে সবুজে ঘেরা প্রশিক্ষণ কেন্দ্র
১০ আগস্ট, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভারপ্রাপ্তে আর কতদিন! / সিরাজগঞ্জে ১০৫৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
১০ আগস্ট, ২০২৬ এ ১০:২৫ PM · Sarabangla
