শাহজাদপুর সংবাদ

রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৭ অক্টোবর, ২০২৬ এ ৭:২২ PM

রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ ধামাইনগরের শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দীন কাজীর সভাপতিত্বে উক্ত ফাইনালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ মাহমুদ খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান,ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন সহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমে ওঠে ফাইনাল ম্যাচ।

শেখ আব্দুর রাজ্জাক জুয়েল বলেন,এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।

সূত্র: সিরাজগঞ্জের কাগজ

সম্পর্কিত সংবাদ