রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ও জেলা ওলামা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ তাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মোঃ নুরুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় ওলামা দলের বিভিন্ন উপজেলা ও মহানগরীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পরিবারের একমাত্র উপার্জনশীল অটোচালক শাহাদৎ হোসেন এখনও নিখোঁজ
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারগাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দীনের ক্রীড়া সামগ্রী বিতরণ
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯ PM · সিরাজগঞ্জের কাগজ
খোকশাবাড়ীতে নতুন পশুর হাট স্থাপনের দাবিতে মতবিনিময় সভা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়গঞ্জে বন্ধের মুখে চালকল, ব্যাহত হতে পারে সরকারি খাদ্য সংগ্রহ
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬ PM · সিরাজগঞ্জের কাগজ
