শাহজাদপুর সংবাদ

কামারগাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দীনের ক্রীড়া সামগ্রী বিতরণ

৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬ PM

কামারগাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দীনের ক্রীড়া সামগ্রী বিতরণ

তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন ক্লাবে খেলাধুলা ( ক্রীড়া) সামগ্রী বিতরন করা হয়েছে। তানোর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও আসন্ন কামারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফাজ উদ্দীন কবিরাজের অর্থায়নে এ ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।

শনিবার সন্ধায় কামারগাঁ ইউনিয়নের ৮নং হরিপুর ওয়ার্ডের বন্ধু একাদশ ও ৪নং শ্রীখন্ডা দমদমা ওয়ার্ডের দমদমা তরুণ সংঘে জার্সি ও বল বিতরন করা হয়েছে। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দীন কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন জুয়েল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বশির আহম্মেদ রিটু, মোজাফফর হোসেন সভাপতি ৮নং ওয়ার্ড যুবদল, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলাম (মেম্বার), ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দীন, যুবদল নেতা শাহিনুল মন্ডল ফেন্সী, ৬ নং ওয়ার্ড যুবদল সাধারন সম্পাদক সাহাদত হোসেন সাগর, যুবনেতা মুরাদুন নবী সহ অনেকে।

ক্রীড়া সামগ্রী বিতরন কালে চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দীন কবিরাজ বলেন, মাদক, জুয়া থেকে যুবসমাজকে রুখতে খেলাধুলার বিকল্প নাই। এলাকার যুব সমাজকে খেলাধুলা সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে নিতে আমার এধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।

The post কামারগাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দীনের ক্রীড়া সামগ্রী বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ