উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯ PM

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উলিপুর উপজেলা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা সদস্য সচিব স্বপন কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
সভায় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, এ বছর উলিপুর উপজেলায় ১২৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতায় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পরিবারের একমাত্র উপার্জনশীল অটোচালক শাহাদৎ হোসেন এখনও নিখোঁজ
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারগাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দীনের ক্রীড়া সামগ্রী বিতরণ
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ীতে নতুন পশুর হাট স্থাপনের দাবিতে মতবিনিময় সভা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়গঞ্জে বন্ধের মুখে চালকল, ব্যাহত হতে পারে সরকারি খাদ্য সংগ্রহ
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬ PM · সিরাজগঞ্জের কাগজ
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
