খোকশাবাড়ীতে নতুন পশুর হাট স্থাপনের দাবিতে মতবিনিময় সভা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শালুয়াভিটা কাঁঠালবাগান এলাকায় নতুন পশুর হাট স্থাপনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) বিকেলে শালুয়াভিটা ৯নং ওয়ার্ডে সাইফুল ইসলামের বাড়ির পাশের খোলা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় কৃষক, খামারি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোবারক আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম রোকনী, থানা বিএনপির নেতা মিলন সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান খোকা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হৃদয় সরকার, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম জুয়েল এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ রুবেল রানা।এ সময় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা বলেন, শালুয়াভিটা কাঁঠালবাগান এলাকায় একটি নিয়মতান্ত্রিক পশুর হাট স্থাপন করা হলে স্থানীয় কৃষক ও খামারিরা উপকৃত হবেন। বর্তমানে পশু বিক্রির জন্য অনেককে দূরের হাটে যেতে হয়। এতে সময় ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি পশু পরিবহনে নানা ধরনের ভোগান্তিও পোহাতে হয়।তারা আরও বলেন, কাঁঠালবাগান এলাকায় পশুর হাট চালু হলে স্থানীয়ভাবে গরু, ছাগলসহ অন্যান্য পশু কেনাবেচার সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষক ও খামারিরা তাদের উৎপাদিত পশু সহজে বাজারজাত করতে পারবেন। পাশাপাশি হাটকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনাও সৃষ্টি হবে।এলাকাবাসী দীর্ঘদিন ধরে শালুয়াভিটা কাঁঠালবাগানে একটি পশুর হাট স্থাপনের দাবি জানিয়ে আসছেন। সভায় উপস্থিতরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণ করে নতুন পশুর হাট স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।এলাকাবাসীর প্রত্যাশা, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
The post খোকশাবাড়ীতে নতুন পশুর হাট স্থাপনের দাবিতে মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পরিবারের একমাত্র উপার্জনশীল অটোচালক শাহাদৎ হোসেন এখনও নিখোঁজ
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারগাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আফাজ উদ্দীনের ক্রীড়া সামগ্রী বিতরণ
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯ PM · সিরাজগঞ্জের কাগজ
রায়গঞ্জে বন্ধের মুখে চালকল, ব্যাহত হতে পারে সরকারি খাদ্য সংগ্রহ
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬ PM · সিরাজগঞ্জের কাগজ
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
