রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে নাশকতা, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) এসব অভিযান পরিচালনা করে।বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।তিনি জানান, নগরীর রাজপাড়া থানা পুলিশ দুপুরে লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকা থেকে শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে তিনি সেখানে ঝটিকা মিছিল করে এবং ১৫ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।নগরীর শাহমখুদম থানা এলাকা থেকে ১২০ গ্রাম গাঁজাসহ রুনা বেগম (৩০) নামে এক নারীকে আটক করে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।এদিকে, মহানগর ডিবি পুলিশ হড়গ্রাম নিউ মার্কেটের পেছনে খন্দকার মার্কেটের একটি দোকান থেকে ২০পিস ইয়াবা খালিদ হাসান ওরফে আলাল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
The post রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে মোটরসাইকেল চালকদের ফুটবল টুর্নামেন্ট
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের টিএসআই ইনসাফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, স্ত্রীর ৬ বাচ্চা নষ্টের অভিযোগ
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৪ PM · সিরাজগঞ্জের কাগজ
উল্লাপাড়ায় গোনাইগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদেরের মতবিনিময় সভায় জনস্রোত,পাশে থাকার অঙ্গীকার
২৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
