উল্লাপাড়ায় গোনাইগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ PM

মো. মোকলেসুর রহমান মামুন :সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোনাইগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা এবং নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী, সাবেক সহকারী শিক্ষক মো. মেহেদী হাসান ও মো. আনছার আলীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান সবুজ, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, মোহনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, এলংজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলম, এলংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নবগঠিত কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষা ও মানবিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
The post উল্লাপাড়ায় গোনাইগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে মোটরসাইকেল চালকদের ফুটবল টুর্নামেন্ট
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের টিএসআই ইনসাফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ, স্ত্রীর ৬ বাচ্চা নষ্টের অভিযোগ
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৪৪ PM · সিরাজগঞ্জের কাগজ
কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদেরের মতবিনিময় সভায় জনস্রোত,পাশে থাকার অঙ্গীকার
২৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
