রাজশাহী নগরীতে জুয়ার বৈঠক থেকে ১০ জুয়াড়ি গ্রেফতার
২৪ আগস্ট, ২০২৬ এ ৬:৫৯ PM
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে জুয়া খেলার সময় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের ভেতরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়া গ্রামের মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০), রাজারহাতা (সিটি কলেজ) গ্রামের মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ বাজার গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে মোঃ খোকন (৫৪), শিরোইল কলোনি (১ নম্বর গলি) গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে মোঃ হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ আইনুল হক (৫০), শিরোইল কলোনি (৩ নম্বর গলি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের মোঃ শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)।সোমবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।তিনি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন, ৬৬ সেট প্লে-কার্ড এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
The post রাজশাহী নগরীতে জুয়ার বৈঠক থেকে ১০ জুয়াড়ি গ্রেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
