শাহজাদপুর সংবাদ

যমুনা নদীতে মা ইলিশ ধরায় কারেন্ট জালসহ আটক ২

১১ অক্টোবর, ২০২৬ এ ৬:৪৪ PM

যমুনা নদীতে মা ইলিশ ধরায় কারেন্ট জালসহ আটক ২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জনসম্মুখে এ কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে এবং স্থানীয় এতিমখানায় ইলিশ বিতরণ করা হয়েছে। এ অভিযানকালে ২জন জেলেকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ওই যমুনা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মা ইলিশ মাছ ধরা হয় এবং এ ঘটনায় ২ জেলেকে আটক করা হয়। এ অভিযানে জব্দকৃত জালের মূল্য প্রায় ৬৬ হাজার টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ বিষয়ে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন , যমুনায় মা ইলিশ ধরার প্রতিরোধে এ সময় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান

স্বপ্ন পূরণের পথে রূপপুরের প্রথম ইউনিট, নভেম্বরের বিদ্যুৎ উৎপাদন

সৌদিতে হামলা ও দুই বাংলাদেশির প্রাণহানিতে ঢাকার তীব্র নিন্দা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ