শাহজাদপুর সংবাদ

মেহেরপুরে হাসপাতালে বিএনপি’র পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

২৪ অক্টোবর, ২০২৬ এ ৭:১৫ AM

মেহেরপুরে হাসপাতালে বিএনপি’র পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট : মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে আজ মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জানান, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। রোগীরা যাতে নির্বিঘ্নে চিকিৎসাসেবা পান এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে জেলা বিএনপি কাজ করবে।

The post মেহেরপুরে হাসপাতালে বিএনপি’র পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ