ভোর থেকেই ভ্যাপসা গরম, কেমন কাটবে সারাদিন
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৪ AM

আজ বুধবার ভোর থেকেই রাজধানীতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আকাশ মেঘলা আছে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে নির্বাচন করতে অনিচ্ছুক নুরুল হক, তবুও আবারও তাকে চান ওয়ার্ডবাসী
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন: ডনু আহ্বায়ক, জলিল সদস্য সচিব
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৪ AM · এইমাত্র
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
