শাহজাদপুর সংবাদ

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে ঝাড়ু মিছিল হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহিদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শহিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে মহিলা দলের নেত্রীরা আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানান। তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আমির হামজার বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

The post কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ