তাড়াইলে নির্বাচন করতে অনিচ্ছুক নুরুল হক, তবুও আবারও তাকে চান ওয়ার্ডবাসী
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM

তাড়াইল, কিশোরগঞ্জ প্রতিনিধি: মোঃ রাসেল মিয়া :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬ নম্বর দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে পরিচিতি পেয়েছেন বর্তমান ইউপি সদস্য মোঃ নুরুল হক। স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তবে এবার তিনি নিজে নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। এ অবস্থায় তাকে আবারও মেম্বার হিসেবে দেখতে চান ওয়ার্ডবাসীর একটি অংশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধু পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। এলাকার কোনো মানুষ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করা, দরিদ্র পরিবারের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানো এবং বিপদে পড়া মানুষের খোঁজ নেওয়ার মতো কাজে তাকে নিয়মিত পাওয়া যায় বলে জানান তারা।
ওয়ার্ডবাসীর ভাষ্য, কারও অসুস্থতার খবর কিংবা কোনো পারিবারিক সমস্যার কথা জানানো হলে তারা নুরুল হকের সঙ্গে যোগাযোগ করেন। অনেক সময় রাত-বিরাতেও প্রয়োজনের সময় তাকে পাশে পাওয়া যায়। এ কারণে স্থানীয়দের কাছে তিনি একজন জনপ্রতিনিধির পাশাপাশি সহযোগিতার একজন নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে তাদের দাবি।
তবে মোঃ নুরুল হক জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি এবার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী নন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর এবার অন্যদের সুযোগ দেওয়ার বিষয়টিও তিনি ভাবছেন। একই সঙ্গে তিনি বলেন, জনগণ তাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, সেটিই তার জন্য সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন তিনি।
নুরুল হকের এমন সিদ্ধান্তে ৬ নম্বর ওয়ার্ডের অনেক বাসিন্দা হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, তারা অন্য কাউকে নয়, নুরুল হককেই আবার মেম্বার হিসেবে দেখতে চান।
এলাকাবাসীর কয়েকজন বলেন, নুরুল ভাই নির্বাচন করতে না চাইলেও মানুষের ভালোবাসার কারণে তাকে আবারও নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের প্রত্যাশা, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী নির্বাচনে প্রার্থী হবেন এবং আগের মতোই মানুষের পাশে থাকবেন।
The post তাড়াইলে নির্বাচন করতে অনিচ্ছুক নুরুল হক, তবুও আবারও তাকে চান ওয়ার্ডবাসী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজে মালামাল চুরি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৩৫ PM · nagorik tv
সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন: ডনু আহ্বায়ক, জলিল সদস্য সচিব
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৪ AM · এইমাত্র
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
