টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৪ AM

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য উদ্ধার, প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানামূলে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, টাঙ্গাইলে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ও পরোয়ানামূলে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়।অভিযানে মাদকদ্রব্যের মধ্যে ১৭০ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৭ লিটার ৪০০ গ্রাম ফেয়ারডিল এবং ৪২ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
The post টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজে মালামাল চুরি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৩৫ PM · nagorik tv
সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি পরিদর্শনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে নির্বাচন করতে অনিচ্ছুক নুরুল হক, তবুও আবারও তাকে চান ওয়ার্ডবাসী
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন: ডনু আহ্বায়ক, জলিল সদস্য সচিব
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৪ AM · এইমাত্র
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
