শাহজাদপুর সংবাদ

ভাটপিয়াড়ী জ.রা.সা.বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আরজু’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬ আগস্ট, ২০২৬ এ ৬:০৩ PM

ভাটপিয়াড়ী জ.রা.সা.বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আরজু’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়াড়ী জ.রা.সা. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল হাসনাত আরজু ও এডহক কমিটির অন্যান্য সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট ২০২৬) দুপুর ২ টায় ভাটপিয়াড়ী জ. রা.সা. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা মোঃ সেলিম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।স্বাগত বক্তব্য রাখেন ভাটপিয়াড়ী জ.রা.সা. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবুল হাসনাত আরজু।এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রকশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.রবিউল হাসান,শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, অত্র বিদ্যালয়ের আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলাল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনখান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য শহিদুল ইসলামসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, ছাত্র /ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

The post ভাটপিয়াড়ী জ.রা.সা.বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আরজু’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ