বেলকুচিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু
২১ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৩ AM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজারী ও দর্শনার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুনাকের (পুলিশ নারী কল্যাণ সমিতি) সভানেত্রী সোনিয়া তামান্না, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে পুলিশ সুপার শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করেন।এদিকে, সিরাজগঞ্জ জেলার অন্যান্য থানার আওতাধীন পূজামণ্ডপগুলোতেও সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নেতৃত্বে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা ঘিরে জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত রয়েছে।
The post বেলকুচিতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন
২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
২৩ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন শ্রমিকের মৃত্যু
২৩ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির
২৩ অক্টোবর, ২০২৬ এ ৮:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারখন্দে অসহায় বাবার আকুতি—সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:২৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
২৩ অক্টোবর, ২০২৬ এ ৭:১০ PM · Alokito Bangladesh
