শাহজাদপুর সংবাদ

বেলকুচিতে এসএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

২২ আগস্ট, ২০২৬ এ ১০:০৭ AM

বেলকুচিতে এসএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

সবুজ সরকার,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বেলকুচি উপজেলায় আয়োজিত এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে A+ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আহমাদুল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সভাপতি আরিয়ান ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর জনাব আরিফুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পরে উপস্থিত অতিথিদের আলোচনা ও কৃতী শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

The post বেলকুচিতে এসএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ