বেলকুচি ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম মনি
২১ অক্টোবর, ২০২৬ এ ১:৩২ AM

মোঃ জুবায়ের হোসাইন,,বেলকুচি উপজেলা প্রতিনিধি:
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলকুচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ইউসিসিএ লিমিটেড নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটির সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেক।
ঘোষিত ফলাফলে বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি হয়েছেন বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি। নবনির্বাচিত সহ-সভাপতি হয়েছেন বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম।
ব্যবস্থাপনা কমিটির ব্লকভিত্তিক নবনির্বাচিত সদস্যরা হলেন—১ নং ব্লকের আসমাউল শেখ, ৪ নং ব্লকের আনছার আলী, ৫ নং ব্লকের সীমা খাতুন এবং ৬ নং ব্লকের রিতা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ এবং বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ।
এ ছাড়া সমবায় সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি ও পল্লীভিত্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সমবায় সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
The post বেলকুচি ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম মনি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
