বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার হোসেন পুনর্নির্বাচিত
১৯ অক্টোবর, ২০২৬ এ ৬:১৫ AM

মোঃ হোসেন আলী ছোট্ট :“বই হোক মানুষের হৃদয়ের বন্ধন”—এ স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুরে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে এম. এ. মতিন সজীব ও সাধারণ সম্পাদক পদে নূর মোক্তার হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন।রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর গ্রামে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাঁরা পুনর্নির্বাচিত হওয়ায় পাঠাগারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।পাঠাগারটি দীর্ঘদিন ধরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে আসছে। একটি আদর্শ পাঠাগার মানুষের চিন্তাশক্তি বিকাশ, মননশীলতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বইমুখী করা এবং শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং পাঠাগারটি জ্ঞানচর্চা ও সামাজিক উন্নয়নে নতুন গতি পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।এদিকে, সভাপতি এম. এ. মতিন সজীব ও সাধারণ সম্পাদক নূর মোক্তার হোসেন পুনর্নির্বাচিত হওয়ায় তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাঠাগারের সদস্য ও এলাকাবাসী। একই সঙ্গে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের প্রতিও শুভেচ্ছা জানানো হয়েছে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির সম্মিলিত উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্বে বিদ্যাকোষ আদর্শ পাঠাগার ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা এবং সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে পাঠাগারটি আরও কার্যকর ভূমিকা রাখবে।‘বই হোক মানুষের হৃদয়ের বন্ধন’—এই প্রত্যয়কে সামনে রেখে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের আগামীর পথচলা আরও সুন্দর, সমৃদ্ধ ও গতিশীল হবে—এমন প্রত্যাশা সবার।
The post বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার হোসেন পুনর্নির্বাচিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
