বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫২ PM

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় খোকশাবাড়ী হাসপাতাল সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার ও পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদার।
বক্তব্য রাখেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোবারক আলী খান,সাবেক সভাপতি আব্দুস সামাদ খান,সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান মেম্বার,সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ সদর উপজেলা খালেদা জিয়া স্মৃতি পরিষদের সভাপতি রাশেল,খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান খোকা, খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মৃদুল, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, খোকশাবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব রুবেল আহমেদ, খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রুবেল রানা প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রুহুল আক্তার সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিলসহ খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
The post বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়ালের নাজিরের পকেটে ঘুষের টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৪ PM · Janobani
সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রেলস্টেশনে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির দাবিতে ছড়ানো ভিডিওটি শুটিংয়ের
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের সাক্ষাৎ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
