বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানালেন মির্জা মোস্তফা জামান
২৪ আগস্ট, ২০২৬ এ ৬:৩৭ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শুক্রবার (২১আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ এর ধানমণ্ডি প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন মির্জা মোস্তফা জামান।
এ সময় তিনি ফুলের তোড়া দিয়ে রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মির্জা মোস্তফা জামান বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গভীর আস্থা রয়েছে। তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মির্জা মোস্তফা জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দিকনির্দেশনা ও নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকা পালনে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে উপস্থিত দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
The post বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানালেন মির্জা মোস্তফা জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
