বিএনপি প্রতিষ্ঠার সাথে শাহজাদপুরের সম্পর্ক রয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৫ AM

বিএনপি প্রতিষ্ঠার সাথে শাহজাদপুরের সম্পর্ক আছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিত। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথাগুলো বলেন।
এসময় তিনি বলেন, ৪৮ বছর পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ২৫ জনকে সাথে নিয়ে বিএনপি দলটি প্রতিষ্ঠা করেছেন, সেখানে আমার পিতা শাহজাদপুরের সন্তান সাবেক উপ-প্রধানমন্ত্রী উপমহাদেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এমএ মতিন ছিলেন।
শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদের সভাপতিত্বে দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, বৃক্ষ বিতরণ ও দোয়া করা হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা প্রমুখ।
এসময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ও প্রয়াত উপ-প্রধানমন্ত্রী ডাঃ এমএ মতিনের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এমএ মুহিতসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ
৯ নভেম্বর, ২০২৬ এ ১:৫৬ PM · Bd24live
সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM · Daily Times Of Bangladesh
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
স্বাস্থ্য সংস্কারের সদিচ্ছা আছে, বাস্তবায়ন নেই কেন
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৭ AM · প্রথম আলো
অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালক,অটোরিকসা নিয়ে উধাও দুর্বৃত্তরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
