বাবার কোলে থাকা ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা
১৬ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

বাবার কোলও শিশুর জন্য নিরাপদ নয়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামে মাহতাব হোসেন হৃদয় নামের ৫ বছরের এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেন সরদারের ছেলে।
নিহত হৃদয়ের বাবা ফারুক হোসেন জানান, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের মৃত হাতেমের ছেলে হামেদ আলী সরদার তার বাড়িতে টয়লেট নির্মাণ করার জন্য ফারুক হোসেনের গোয়াল ঘেঁষে মাটি ফেলার সময় নিষেধ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় হামেদের পক্ষ নিয়ে তার অন্য ভাই পেশকার, আশকার, হাকিম এবং মোক্তার লাঠিসোটা এবং চাপাতি নিয়ে এগিয়ে গেলে সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন ফারুক হোসেন।
এ সময় হামেদ চাপাতি দিয়ে কোপ দিয়ে ফারুকের কোলে থাকা শিশুসন্তান হৃদয় হোসেনের মাথায় ও হাতে আঘাত করেন। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
এদিকে মাহতাব হোসেন হৃদয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK
সূত্র: Jugantor
সম্পর্কিত সংবাদ
বিদেশে বসে কর্মীদের মাঠে নামিয়ে বিপদে ফেলবেন না: মির্জা মোস্তফা জামান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরে পুলিশের নির্বাচনি দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শরতের আলোয় ফোটা জলজ পদ্ম সিরাজগঞ্জে রূপের মেলা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩১ AM · Daily Nabochatona
সিলেটে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ৩৫ পুলিশ সদস্যকে সম্মাননা, পিআরএলে যাওয়া ৬ সদস্যকে বিদায়ী সংবর্ধনা
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনার পাড়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি,সবুজ-সুন্দর পরিবেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ