বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে গ্যাসের রাইজারে আগুন
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:০১ PM

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৬
সিরাজগঞ্জ জেলা শহরের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের প্রধান ফটকে বজ্রপাতের পর গ্যাসের রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বাসভবনের প্রধান ফটকে বজ্রপাত হয়। এতে গেটের পাশে থাকা ডাবল চেইন গ্যাসলাইনের রাইজারে মুহূর্তেই আগুন ধরে যায়।
আগুনের শিখা দেখতে পেয়ে বাসভবনের নিরাপত্তাকর্মী মো. শফিকুল ইসলাম দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিসের স্থানীয় কন্ট্রোল রুমে খবর দেন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ২৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম বলেন, বজ্রপাতের আঘাতে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বাসভবন ও আশপাশের প্রায় দুই লাখ টাকার সম্পদ অক্ষত অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: SAMAKAL
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে চেয়ারম্যান প্রার্থী মুরশিদা জাহান নিপার গণসংযোগ ও পথসভা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান,গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে সেনেটারী ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষ রোপন করলেন জেলা প্রসাশক আমিনুল
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ PM · dainiksokal.com
কালোবাজারে চাউল বিক্রির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়- ডিলার জামাল উদ্দিন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
