ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল চোখের আলো কেড়ে নেওয়া: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২১ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৯ PM

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়ার, আর তারেক রহমানের রাজনীতি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার। তিনি এমন একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান, যেখানে জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করা হবে।
আজ শনিবার সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলাকে ছানিমুক্ত করার উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। গণ-অভ্যুত্থানে ২০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত এবং দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় দুই হাজার মানুষের চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের মধ্যে এক হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন।
এম এ মুহিত আরও বলেন, তারেক রহমানের স্লোগান—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্যে তিনি জনগণকে সঙ্গে নিয়ে একটি আলোকিত ও ঐক্যবদ্ধ দেশ গড়তে চান।
স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন। তারেক রহমান দেশের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সমস্যা উপলব্ধি করেছেন। তিনি বুঝতে পেরেছেন, সাধারণ মানুষের বড় দুটি সমস্যা হলো স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁর নাম আশরাফ আলী (৫৮)। গতকাল বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তাঁর ওপর হামলা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যায় কামারখন্দ-সদর (সিরাজগঞ্জ-২) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী (২০), তাঁর এক সহযোগী ও এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার...
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের অংশগ্রহণ
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; অগ্নিসংযোগ ও বাড়ি-ঘর ভাংচুর
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · https://www.dainiksokal.com/
পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার
২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৪০ PM · Alokito Bangladesh
