বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; অগ্নিসংযোগ ও বাড়ি-ঘর ভাংচুর
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০৯ PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। বাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
শনিবার ২১ নভেম্বর দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেয়া হয়। এরপর থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে চলেছে। এছাড়াও অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুইদিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়া সহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ নভেম্বর শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ সহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
বেড়া উপজেলার স্থানীয় সূত্রে জানা যায়,সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে।
অন্যদিকে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোঁড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
শনিবাব ২১ নভেম্বরবিকেল ৪টায় আবার সংঘর্ষ শুরু হয়। এসময় সেখানে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিলো। সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মী লাঞ্ছিত হন। তার ক্যামেরা ভাঙচুর করা হয়।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসও ছুড়েছে পুলিশ । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
The post বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; অগ্নিসংযোগ ও বাড়ি-ঘর ভাংচুর appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের অংশগ্রহণ
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · https://www.dainiksokal.com/
পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার
২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৪০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে মাটির তৈজসপত্রের চাহিদা বাড়ছে, ব্যস্ত মৃৎশিল্পীরা
২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৩০ PM · Alokito Bangladesh
