শাহজাদপুর সংবাদ

পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM

পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।খেলায় ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়নের ফুটবল প্রেমী খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। খেলাটির শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।এ সময়ে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন খান, মন্ডতোষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি মোঃ আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ নায়েব আলী ও যুবদল নেতা মোঃ শামীম হোসেন প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজ কে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক সম্প্রীতি, ঐক্য ও সুন্দর সমাজ, এমন প্রত্যাশা আয়োজক ও সাধারণ দর্শকদের।

The post পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ