প্রেমিকার অন্যত্র বিয়ের খবরে সিরাজগঞ্জে যুবকের আত্মহত্যা
৭ আগস্ট, ২০২৬ এ ৮:২২ PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার অন্যত্র বিয়ের সংবাদে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার জটিবাড়ি গ্রামে। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জটিবাড়ি গ্রামের সোহরাব আলীর ছেলে ও কলেজছাত্র রাকিব প্রামাণিক কয়েক বছর মালয়েশিয়ায় ছিলেন।
দেশে ফিরে তিনি ছোটখাটো ব্যবসা করতেন। একই এলাকার মাবিয়া নামে এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বৃহস্পতিবার প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার সংবাদ পেয়ে দুপুরে তিনি ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন। পরে গ্রামের বাড়ির আমবাগানের একটি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার ভালোবাসা মিথ্যা ছিল না, আমি আর নিতে পারতেছি না, আমাকে ক্ষমা করে দিয়েন সবাই। আমি রাব্বিদের আমতলাতে লাশ হয়ে আছি। আমাকে নিয়ে যাও। নজরুল কাকা, কোনো দিন তো কোনো কিছু চাই নাই আপনার কাছে। একটা জিনিস চাই, আমার লাশটা যেন কাটতে দেন না।’
ওই পোস্টের সূত্র ধরেই স্থানীয়রা আমবাগানের একটি গাছে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় আমার গ্রামবাসী, আমার বন্ধুবান্ধব, সবাই না জানলেও কিছু অংশ ফ্রেন্ডস সার্কেল তো জানো, আমি মাবিয়াকে ভালোবাসি, মাবিয়াও আমাকে প্রচণ্ড ভালোবাসে। মাবিয়াকে তার পরিবার জোর করে বিয়ে দিচ্ছে। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। তাদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারা আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে মাবিয়াকে বিয়ে দিচ্ছে। আমি যদি ওকে না পাই, তাহলে আমি আমার এই জীবন রাখব না। আমার মৃত্যুর কারণ তার বাবা-মা ও দাদা দায়ী (নাম-ঠিকানা লেখা হলো না)।’
কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে তিনি বাবা-মায়ের কাছে ক্ষমা চান। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় বাবা-মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। তোমাদের সব কিছু না জানিয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আর থাকতে পারতেছি না বাবা। তোমার এই অপদার্থ ছেলেকে পারলে ক্ষমা করে দিও। সবাই আমাকে মাফ করে দিয়েন। যদি আমার কথায় আপনাদের কোনো খারাপ লেগে থাকে, নির্বিধায় আমাকে ক্ষমা করে দিন। বিদায় পৃথিবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আল্লাহ, তুমি আমাকে মাফ করো।’
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাশমত আলী আলোকিত বাংলাদেশকে বলেন, খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।
শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি, রাবিতে শিবিরের বিক্ষোভ
পীরগঞ্জে ১০ মাদ্রাসা ও ২ বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত মারুফ সাত্তার আলী
রংপুরে দুই সরকারি বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতি, বাড়ছে ক্ষোভ
সাতক্ষীরায় ৫ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আ.লীগ নেতা নজরুলকে
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
‘টুকু আসে, টুকু যায়’ সিরাজগঞ্জের হাটিকুমরুলে "পাটওয়ারী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM · সকালের সময়
সিরাজগঞ্জে ভেজাল ভোজ্যতেল তৈরির কারখানা সিলগালা, জরিমানা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:১৯ PM · Bd24live
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের দুই চালক নিহত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৪ PM · SAMAKAL
সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:২৬ PM · Bangla Tribune
তেঁতুলিয়া ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে যুবদল নেতা ইকবাল হাসান শাহ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · সিরাজগঞ্জের কাগজ
কেউ চায় চিকিৎসক হতে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়তে, সবার চিন্তা পড়ার খরচ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৫ AM · প্রথম আলো
