পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন
১১ আগস্ট, ২০২৬ এ ৯:৪০ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ পৌরসভাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন,সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে পৌরসভা কার্যালয়ের সৌন্দর্যবর্ধন এবং অফিস আঙ্গিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মো: শাহাদাত হুসেইন।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকালে তিনি সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়ে গিয়ে বিভিন্ন অফিস কক্ষের সৌন্দর্যবর্ধন, পরিবেশ-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পরে পৌরসভার অফিস আঙ্গিনা ঘুরে দেখেন এবং পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক শাহাদাত হুসেইন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি নাগরিক সেবার মান আরও উন্নত করা অফিসের পরিবেশ সুন্দর রাখা এবং পৌরসভায় আগত সাধারণ মানুষের জন্য একটি স্বস্তিদায়ক ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, পৌরসভা হচ্ছে সাধারণ মানুষের সেবা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই পৌরসভার পরিবেশ যেমন পরিচ্ছন্ন ও সুন্দর হবে তেমনি নাগরিক সেবাও হতে হবে দ্রুত সহজ ও আন্তরিক। একটি পরিচ্ছন্ন ও সুন্দর কর্মপরিবেশ কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়ায় এবং নাগরিকদের মধ্যেও পৌরসভার প্রতি ইতিবাচক আস্থা তৈরি করে।
তিনি আরও বলেন,সিরাজগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছি। এ কাজে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পৌরবাসীরও সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা,আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।
পরিদর্শনকালে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
The post পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ পৌরসভা পরিদর্শনে প্রশাসক শাহাদাত হুসেইন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, গ্রেপ্তার ১
১১ আগস্ট, ২০২৬ এ ১০:৪৪ PM · nagorik.com
তিন বন্ধ পাটকল ইজারা নিয়ে বিনিয়োগ করবে বেসরকারি খাতের দুই প্রতিষ্ঠান, চুক্তি সই
১১ আগস্ট, ২০২৬ এ ৯:১১ PM · প্রথম আলো
বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কাজ পাবেন ১১৬২৯ জন
১১ আগস্ট, ২০২৬ এ ৮:৪৭ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ভাতা কার্ডের নামে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ এ ৮:০৩ PM · Alokito Bangladesh
