পবায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৮ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে মোঃ আরিফ (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনারুলের ছেলে মোঃ আরিফকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে আরিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। #
The post পবায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের ইন্তেকাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
