নৌযান শুমারি সফল করতে সিলেটে বর্ণাঢ্য র্যালি
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৪৬ AM

সিলেট প্রতিনিধি : নৌযান শুমারি-২০২৬ সফল করতে নৌযানের মালিক, চালক, মাঝি এবং নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার সিলেট জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত নৌযান শুমারি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দেশের নৌপরিবহন খাতের সঠিক তথ্যভাণ্ডার তৈরি, নৌযান ও নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসক জানান, আগামী ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী সারাদেশে একযোগে নৌযান শুমারি পরিচালিত হবে। এ শুমারির আওতায় ইঞ্জিনচালিত নৌযানের পাশাপাশি নৌযান পরিচালনার সঙ্গে যুক্ত মালিক, চালক, মাঝি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হবে।
র্যালিতে বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনসহ জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
The post নৌযান শুমারি সফল করতে সিলেটে বর্ণাঢ্য র্যালি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
