নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
২১ অক্টোবর, ২০২৬ এ ২:৪৪ PM

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নিমাগাছী মাতৃমন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ৬৩টি অসহায় পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমাগাছী পুরাতন পরিষদসংলগ্ন মাতৃমন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবীণ কুমার গুন (লিটন), মাতৃমন্দিরের সভাপতি সুশান্ত কুমার গুন, সহসভাপতি বিশ্বনাথ মাহাতো (বিশু), সাধারণ সম্পাদক নিরঞ্জন শর্মা, কোষাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস, উপদেষ্টামণ্ডলীর সদস্য বরুন কুমার সরকার, নিপেন্দ্রনাথ সাহা, প্রকাশ চন্দ্র গুন (গৌরাঙ্গ), নিরঞ্জন পোদ্দার, আশুতোষ মালাকার, তরুন পোদ্দারসহ মন্দিরের অন্যান্য সদস্যরা।
এ সময় মাতৃমন্দিরের সভাপতি সুশান্ত কুমার গুন বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদে-আপদে তাঁদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করব।”
আয়োজকদের এ উদ্যোগে স্থানীয় অসহায় পরিবারগুলোর মধ্যে আনন্দের সঞ্চার হয়। বিজয়া দশমীর মতো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
The post নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৮ PM · nagorik tv
সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর শুভ ঊদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান, সম্পাদক দুলু
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · Alokito Bangladesh
বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন জিয়াউর রহমান: জ্বালানিমন্ত্রী
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৮ PM · The Daily Ittefaq
প্রতিষ্ঠাবার্ষিকীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রত্যাশিত সিরাজগঞ্জ
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৩০ PM · দৈনিক এদিন
