নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রণোদনা প্রদান
১২ আগস্ট, ২০২৬ এ ১১:৪৪ PM

মোঃ শামীম রেজা,নাটোর প্রতিনিধি; নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় আজ পাঁচশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের নিকট প্রণোদনা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মো. আল এমরান খাঁন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রকিবুল হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা পৌর বিএনপি’র সাবেক সভাপতি এম এ হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী জানান, শীতকালীন পেঁয়াজ বাজারে আসার আগে বাজারকে স্থিতিশীল রাখতে গ্রীষ্মকালীন আগাম এই পেঁয়াজ ভূমিকা রাখবে।
তিনি জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রত্যেক কৃষককে জনপ্রতি এককেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং এক কেজি কীটনাশক ও পলিথিন প্রদান করা হয়েছে।
The post নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের প্রণোদনা প্রদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
