নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি: আব্দুর রহমানেল মাছউদ
২৬ আগস্ট, ২০২৬ এ ১১:২৫ AM

নির্বাচন কমিশন (ইসি) আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’
স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বর মাসকে ‘টার্গেট’ করে কাজ এগোনো হচ্ছে বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনের মৌসুম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাস। এটাই হলো নির্বাচনের উপযুক্ত সময়। এর মধ্যে পূজা থাকবে। রমজান, ঈদ থাকবে। এগুলো বাদ দিয়ে এইটা হলো নির্বাচনের মৌসুম।
ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে ইসির নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে উল্লেখ করেন আব্দুর রহমানেল মাছউদ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে ধানের জমি থেকে খণ্ডিত পা উদ্ধার, পাশে রক্তমাখা পলিথিন
২৬ আগস্ট, ২০২৬ এ ১২:১৩ PM · প্রথম আলো
লালমনিরহাট সীমান্তে বাগ্বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফের সদস্যরা
২৬ আগস্ট, ২০২৬ এ ১১:৪৪ AM · প্রথম আলো
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, বিমানবন্দরে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি
২৬ আগস্ট, ২০২৬ এ ১১:০৯ AM · প্রথম আলো
ভূরুঙ্গামারীতে কৃষকদের সার না দেওয়ার তথ্য পেয়েছে তদন্ত কমিটি, ক্যাশ মেমোতে অসংগতি
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৫৩ PM · প্রথম আলো
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে হত্যার অভিযোগ: সাতজনের নামে হত্যা মামলার আবেদন
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৪৬ PM · প্রথম আলো
