৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরে আবারও পোশাকশ্রমিকদের অবরোধ
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:২৭ PM

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা এই অবরোধে যোগ দিয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বেতন বাড়ানোর দাবিতে গত বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে রাজধানী মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা সেখানে অবরোধ করেন। দুদিন পর আবারও তাঁরা একই জায়গায় অবরোধ করলেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়াগামী কর্মীদের দিতে হবে ৮ হাজার টাকা
৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM · প্রথম আলো
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪০ PM · প্রথম আলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
