দৌলতপুরে গরুর ফার্মে নকল সিগারেট কারখানা,সাড়ে ২৫ লাখ শলাকা জব্দ
১২ আগস্ট, ২০২৬ এ ১১:২২ PM

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট ও ২ হাজার ১০০ কেজি নকল সিগারেট তৈরির তামাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা। এ সময় বিপুল পরিমাণ কাঁচামাল ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দৌলতপুর সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গরুর ফার্মে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গরুর ফার্মের ভেতরে গড়ে তোলা অবৈধ সিগারেট তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়।গরুর ফার্মের মালিক হাবিব মাস্টার জানান, তিনি জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামে দুই ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় ফার্মটি ভাড়া দিয়েছিলেন। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না।তিনি আরও জানান, এর আগেও র্যাব ও কাস্টমসের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছিল। পরে সেটি আবার চালু হয়। প্রশাসন কারখানাটি বন্ধ করার পর আদালতের মাধ্যমে পুনরায় চালু হওয়ায় ব্যক্তিগতভাবে তার পক্ষে সেটি বন্ধ করার ক্ষমতা ছিল না বলে দাবি করেন তিনি।উল্লেখ্য, গত ৯ মে র্যাব-১২ কুষ্টিয়া ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একই কারখানায় অভিযান চালানো হয়। ওই অভিযানে পাঁচটি নকল সিগারেট তৈরির মেশিন ও প্রায় ১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই কারখানাটি পুনরায় চালু করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের প্রায় সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেটসহ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।তিনি জানান, অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অবৈধ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
The post দৌলতপুরে গরুর ফার্মে নকল সিগারেট কারখানা,সাড়ে ২৫ লাখ শলাকা জব্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এনায়েতপুরে ১০ পিস ইয়াবাসহ মুছা মন্ডল গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামালপুরে মাদক প্রতিরোধে আলোচনা সভা,ক্রীড়াসামগ্রী বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে গ্রেফতার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · sarabangla.net
রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন,ইয়াবা,গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
