দেশের প্রথম ছানিমুক্ত জেলা হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২১ নভেম্বর, ২০২৬ এ ১:৩৮ PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সিরাজগঞ্জ: দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের পরিকল্পনার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চাই, দেশের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ তারই অংশ।
ক্যাম্পে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের অংশগ্রহণ
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; অগ্নিসংযোগ ও বাড়ি-ঘর ভাংচুর
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ PM · https://www.dainiksokal.com/
পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার
২১ নভেম্বর, ২০২৬ এ ৯:৪০ PM · Alokito Bangladesh
