দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকছেন যারা ।
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ AM

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটার আয়োজন করতে যাচ্ছে দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতা। রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৬। প্রতিযোগীতায় বিচার হিসাবে যারা থাকছে তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সিরাজগঞ্জ ক্যাম্পাস থিয়েটার। সংগীতে বিচারক হিসাবে থাকবেঃ ১। দেশের প্রখ্যাত গীতিকার, আশরাফ ফারুক। একাধারে তিনি জনপ্রিয় গীতিকার, নির্মাতা ও সঙ্গীত পরিচালক। বাংলাদেশের চলচ্চিত্র জগতে যার লেখা অসংখ্য গান এখনো জনপ্রিয়। ২। ওস্তাদ সূর্য বাড়ী, তিনি সংগীত শিল্পী ও পরিচালক। তিনি দেশের সাংস্কৃতিতে অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে। ৩। ওস্তাদ ইমরান মুরাদ, সঙ্গীত শিল্পী, সুরকার নির্দেশক, সংগঠক। তিনি একাধারে নাট্য অঙ্গনেরও একজন কিংবদন্তি সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একক অভিনয়ে বিচারক হিসাবে থাকবেঃ ১। গোলজার হোসেন, নাট্যকার,নির্দেশক মঞ্চাভিনেতা। তিনি সিরাজগঞ্জ নাট্যফেডারেশনের দায়িত্ব পালন করছেন। ২৷ আহম্মেদ শরীফ, বিশিষ্ট নাট্যকার। তার লেখা জনপ্রিয় ও একাধিক মঞ্চায়িত নাটকঃ বিন্দিয়া,একাত্তরের ট্রাজেডি,চোর সমাচার প্রখূখ। সিরাজগঞ্জের প্রায় সব নাটকের দলই তার লেখা নাটক মঞ্চায়িত করেছেন। ৩। সালেহ আহম্মেদ নূর, নাট্যকার, নির্দেশক। তিনি নাট্যঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক।
The post দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকছেন যারা । appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে সাধারণ সম্পাদক পদে আলোচনায় নূর কায়েম সবুজ
৩ অক্টোবর, ২০২৬ এ ২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা, ভারসাম্যহীন যুবক নিখোঁজ
২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭ PM · nagorik tv
ইতিহাসে স্বর্ণাক্ষরে সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামান
২ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে ভাইস চেয়ারম্যান পদে জসিম সরকার,সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল
২ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
