ঘাটাইলে ভাইস চেয়ারম্যান পদে জসিম সরকার,সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল
২ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৯ PM

এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে ধীরে ধীরে বাড়ছে নির্বাচনী আমেজ। উপজেলার বিভিন্ন চায়ের দোকান, হাট-বাজার ও জনসমাগমস্থলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে নতুন প্রার্থীদের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ ও কৌতূহল।
এরই ধারাবাহিকতায় ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মোঃ জসিম সরকার। প্রার্থিতা ঘোষণার পর থেকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার ও ছবি টাঙিয়ে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত জানার চেষ্টা করছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
জসিম সরকারের প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তার সমর্থকদের দাবি, নতুন নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার কারণে জসিম সরকারকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে বলে তারা মনে করেন।
তবে নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত—এমন কথাও বলছেন স্থানীয়রা। নির্বাচনী মাঠে প্রার্থীদের কর্মসূচি, জনসম্পৃক্ততা ও তাদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে ভোটাররা নিজেদের মধ্যে আলোচনা করছেন।
নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোঃ জসিম সরকার বলেন, “আমি জাতীয়তাবাদী দল বিএনপির মূল আদর্শিক ধারা লালন করে রাজনীতি করি। আমি চাই ঘাটাইলের সাধারণ মানুষ যেন তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন এবং কেউ যেন নাগরিক সেবা নিয়ে অভিযোগ তুলতে না পারেন।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে যারা তৃণমূল থেকে বঞ্চিত, তাদের প্রকৃত অধিকার নিশ্চিত করতেই আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই।”
নির্বাচিত হলে নিজের অগ্রাধিকার সম্পর্কে জসিম সরকার বলেন, “আমার মূল লক্ষ্য হবে একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠন করা। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন ঘাটাইলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে কার্যকর ভূমিকা পালন করতে পারি। এ জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করা, এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাকে তিনি গুরুত্ব দিতে চান।
জসিম সরকার ঘাটাইল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
The post ঘাটাইলে ভাইস চেয়ারম্যান পদে জসিম সরকার,সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে সাধারণ সম্পাদক পদে আলোচনায় নূর কায়েম সবুজ
৩ অক্টোবর, ২০২৬ এ ২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকছেন যারা ।
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা, ভারসাম্যহীন যুবক নিখোঁজ
২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭ PM · nagorik tv
ইতিহাসে স্বর্ণাক্ষরে সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামান
২ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
