দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
১০ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৬ AM

টলিউড অভিনেতা দেবকে প্রায় একটি ক্যাপ পরে থাকতে দেখা যায়। তার কাছে ক্যাপের অভাব না থাকলেও এই বিশেষ ক্যাপটি তিনি প্রায়ই পরে থাকেন। এমনিতে দেবের স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্যরকম। ক্যাজুয়াল ভাবেই থাকতে ভালোবাসেন অভিনেতা।
দেবের এই ক্যাপটি অনেকেরই নজর কেড়েছে। তবে এই ক্যাপের দাম জানলে চোখ কপালে উঠবে।
অভিনেতার কালো রঙের ক্যাপ, যার ওপরে লেখা গুচি (GUCCI)। সম্প্রতি টাকিতেও এই ক্যাপ পরতে দেখা গেছে। আবার কদিন আগে এক অনুষ্ঠানেও তার মাথায় এই ক্যাপ দেখা যায়। জানা যাচ্ছে, গুচি ব্র্যান্ডের এই ক্যাপটির দাম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি।
তার বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই। টলিপাড়ার সুপারস্টার দেবের ফ্যাশন যে দামি হবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, কিছুদিন আগে দেবকে বিমানবন্দরে দেখা গিয়েছিল একটি ব্যাগ সাইড করে নিতে। দেখতে ছোট হলেও এই ব্যাগের দামও কিন্তু আকাশছোঁয়া।
দেবের পরনে এমনিও থাকে নামি ব্র্যান্ডের শার্ট অথবা টি-শার্ট। নিজেকে ফ্যাশনেবল রাখতে সব সময়ই চান তিনি। এদিকে বর্তমানে দেব ব্যস্ত তার আগামী ছবি ‘দেশু৭’র প্রচার নিয়ে। এই ছবিতে বহু বছর পর পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে দেব-শুভশ্রীকে। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে দেশু৭।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকারা, শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ কে কী বলেছেন
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০ PM · প্রথম আলো
এই সাত তারকা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন না বলে কাজ ছেড়েছিলেন
১০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ AM · প্রথম আলো
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
১০ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
জিৎ এর নতুন ঘোষনা, দেবের পরিচালনায় নায়ক হতে চান তিনি
৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৪ PM · বাংলা ট্রিবিউন
সাহিত্যে নোবেলজয়ী অ্যান কার্সনের সঙ্গে মেরিলিন মনরোর কী সম্পর্ক
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ AM · প্রথম আলো
