শাহজাদপুর সংবাদ

জিৎ এর নতুন ঘোষনা, দেবের পরিচালনায় নায়ক হতে চান তিনি

৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৪ PM

জিৎ এর নতুন ঘোষনা, দেবের পরিচালনায় নায়ক হতে চান তিনি

অবেশেষে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক মঞ্চে এসে দাঁড়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব ও জিৎ। এর মধ্য দিয়ে দুই তারকার দীর্ঘদিনের দূরত্ব মুছে গেল। দেবের ‘দেশু ৭’ - এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা যায় দুই তারকাকে। তবে শুধু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেননি জিৎ, এই অনুষ্ঠানে এসেই বড় ঘোষণা করে দিলেন অভিনেতা।

দেবকে পাশে নিয়ে জিৎ বলেন, আপনারা চান আমাদের আবার একসঙ্গে দেখতে। সেটাই হবে। ‘দুই পৃথিবী ২’ যদি হয়, আর যদি দেব পরিচালনা করে তাহলে আমি সেই ছবির নায়ক হতে চাই। জিতের মুখে এই কথা শুনে দর্শকদের মধ্যে ছড়িয়ে যায় উত্তেজনা।

এ দিন কালো পোশাকে ধরা দিলেন দেব এবং শুভশ্রী। এই দুই তারকাকে দেখার জন্য উপচে পড়েছিল ভক্তদের ভিড়। উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত।

‘দেশু ৭’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব এই ছবির সঙ্গে তৈরি হওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন সকলের সঙ্গে। উঠে আসে অনির্বাণকে ব্যান থেকে সরিয়ে এনে আবার সিনেমায় ফিরিয়ে আনার প্রসঙ্গ। এই ছবিটি যে একটি মাস্টার পিস হতে চলেছে, সে কথা সকলের সামনে তুলে ধরেন ইধিকা।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ