শাহজাদপুর সংবাদ

দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা,সতর্ক অবস্থানে পুলিশ

২০ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ PM

দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা,সতর্ক অবস্থানে পুলিশ

পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি :আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে জেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের টহল বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে সাইবার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।জেলা পুলিশ জানায়, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের সদস্যরা প্রস্তুত রয়েছেন।শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

The post দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা,সতর্ক অবস্থানে পুলিশ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ