শাহজাদপুর সংবাদ

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

১১ জানুয়ারি, ২০২৬ এ ২:০০ PM

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনার জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর এবং পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। উভয় পক্ষ হাঁসুয়া, দা, ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। পরে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় দুপক্ষের নেতৃত্বে ছিলেন জিয়ারুল ফকির এবং মাহফুজ সরকার। গতকাল শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব এবং শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি দুপক্ষের অভিভাবকেরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গ্রামের সরকার গ্রুপ এবং ফকির গ্রুপের পাঁচ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বেলা ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার, আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন, রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হন। উভয় পক্ষের ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘রোববার সকালে তুচ্ছ ঘটনায় দুপক্ষ সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবে না মর্মে মুচলেকা নিয়ে শান্ত করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদক সেবনের পর শুভ্র অস্বাভাবিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় পরিবারের সদস্য ও অন্যদের মারধর করতেন। মাদক না পেলে নিজের শরীরেও আঘাত করে রক্তাক্ত করতেন। তাঁর আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে প্রায় দুই মাস ধরে তাঁকে ঘরের একটি কক্ষে শিকলে বেঁধে তালাবদ্ধ করে রাখা হতো।

চাঁপাইনবাবগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের এজলাস ও বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আজ সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম। সদর মডেল

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর ভারতীর পুলিশ কুলাউড়া থানা-পুলিশের

দুর্নীতির আমদানি, নাম তার কমিটি—এমন স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ বন্ধ করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে

সূত্র: Ajker Patrika

সম্পর্কিত সংবাদ

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ | শাহজাদপুর সংবাদ