তানোরে ৫৮টি মন্ডপে সুলতানুল ইসলাম তারেকের আর্থিক অনুদান প্রদান
১৯ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৯ AM

তানোর প্রতিনিধিঃরাজশাহীর তানোর উপজেলায় ৫৮ টি পুজা মন্ডপে বিশিষ্ট্য শিল্পপতি, সমাজসেবক ও জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য এ্যাড. সুলতানুল ইসলাম তারেকের পক্ষে শারদীয় শুভেচ্ছা বিনিমনয় ও উপহার বিতরন করা হয়েছে।
রবিবার মহা সপ্তমীতে রাজশাহীর তানোর উপজেলায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বিশিষ্ট্য শিল্পপতি, সমাজসেবক ও জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য এ্যাড.সুলতানুল হক তারেকের পক্ষে জাতিয়তাবাদী পেষাজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক। এসময় তিনি সকল মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।
জাতীয়তাবাদী পেষাজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক মন্দির পরিদর্শন কালে পূজায় আগত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কোন সময়, কোন কারণেই ভয় পাবেন না। মনে রাখবেন বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। বিএনপি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, রাষ্ট্র সবার। আমরা মিলেমিশে থাকতে চাই। আপনারা যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।”
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব ও কামারগাঁ ইউনিয়নে চেয়াম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সামসুল আলম, রাজশাহী জেলা পুজা উৎযাপন কমিটির আহ্বায়ক উপেন্দ্রনাথ মন্ডল, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, বাঁধাইড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হুমায়ন কবির বকুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
The post তানোরে ৫৮টি মন্ডপে সুলতানুল ইসলাম তারেকের আর্থিক অনুদান প্রদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া: অ্যাপেক্স জুট মিলস
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও শহীদ শামসুদ্দিন গেটের ভিক্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
২৩ অক্টোবর, ২০২৬ এ ১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিটে আগুন
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ PM · nagorik tv
বহুলীতে উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতিতে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রবিউল ইসলাম
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মায়া ওয়াহেদকে আজীবন সম্মাননা দিল ইনার হুইল ক্লাব
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা
২২ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ PM · nagorik tv
