শাহজাদপুর সংবাদ

ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসন

২০ অক্টোবর, ২০২৬ এ ১১:২২ PM

ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসন

ঠাকুরগাঁও প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ২০ অক্টোবর (মঙ্গলবার) ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন।

এ সময় পূজা উদযাপন কমিটির সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও উপপরিচালক, স্থানীয় সরকার ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত নদীর ঘাটের কাজ পরিদর্শন করে পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধান উপদেষ্টার উপহার সামগ্রী বিতরণ করেন।

এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

The post ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ