টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১৯
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ AM

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে শুক্রবার (১৪ আগস্ট) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং আদালতের পরোয়ানামূলে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযানে ২১০ পিস ইয়াবা, ১১ বোতল ফেনসিডিল এবং ১৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদক উদ্ধারের ঘটনায় ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
The post টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১৯ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
