টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪১
১৩ আগস্ট, ২০২৬ এ ১:০০ PM

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলে পুলিশের ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।এ সময় মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ২০ লিটার চোলাইমদ, ২৫০ গ্রাম গাঁজা ও দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদক ব্যবসায়ীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
The post টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪১ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কালিয়াহরিপুরে সেবাব্রতী ও দূরদর্শী নারী নেতৃত্বে আলোচনা ও প্রশংসার শীর্ষে মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · bdnews24.com
শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির ৫ম মেয়াদে সভাপতি আনোয়ার,সম্পাদক আনিছ র্নির্বাচিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · dailykaratoa.com
যমুনার ভাঙনে অস্তিত্ব সংকটে চরাঞ্চল, হুমকিতে স্কুল
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৬ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে বড়াল নদীতে যুবক নিখোঁজ, ৬ ঘন্টার পর উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ PM · সময়ের কণ্ঠস্বর
